Posts

Showing posts from March, 2018

যে তিন কারণে আবারো ক্ষমতায় আসবে আওয়ামী লীগ

Image
টানা ৯ বছর ধরে ক্ষমতায় দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। চলতি বছরের শেষ দিকেই আবারো জাতীয় নির্বাচন হবে। একাদশ জাতীয় নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিতে সব দলই রাজনৈতিক মাঠে নেমেছে। সংসদের বাইরে থাকা প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিও নতুন বছরের শুরুতে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। তবে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য পূর্বপশ্চিমকে বলেছেন, বিএনপি নেত্রী যত কথাই বলেন না কেন, আগামী নির্বাচনে ৩ টি কারণে আবারো ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী লে কর্ণেল (অব) ফারুক খান বলেন, সরকারের ব্যাপক উন্নয়ন, তরুণ ভোটারদের মধ্যে ডিজিটাল জাগরণ এবং শেখ হাসিনার একক নেতৃত্ব ও ক্যারিশমার কারণে সহজেই আগামী নির্বাচনে ভোট বিপ্লবে জয়ী হয়ে আবারো ক্ষমতায় বসবে। তিনি আরো বলেন, গত ৯ বছরে আওয়ামী লীগ সরকার যে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছেন তা দেশের জনগণ সাদরে গ্রহণ করেছে। ভবিষ্যতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা আবারো ব্যালট বিপ্লবে আওয়ামী লীগকে অভিষিক্ত করবে। এছাড়া তরুণ ভোটারদের মধ্যে ডিজিটাল জাগরণ ঘটেছে সেটাও আওয়ামী লীগের ক্ষমতায় আসার অন্যতম অনুঘটক হিসাবে কাজ করবে...

সু চির পদক ফিরিয়ে নিল হলোকাস্ট মিউজিয়াম

Image
মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দেয়া পদক প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম। রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনী ও উগ্রপন্থী বৌদ্ধদের আক্রমণ ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে জাতিগত নিধণের কথা স্বীকার না করায় সু চিকে দেয়া পদক প্রত্যাহারের এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বখ্যাত এই জাদুঘর কর্তৃপক্ষ। এক চিঠিতে জাদুঘরটির কর্তৃপক্ষ বলেছে, সু চিকে দেয়া পদক প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া খুব কঠিন ছিল। কিন্তু অনুতাপের বিষয় হচ্ছে, তাকে (সু চি) দেয়া পদক আমরা ফিরিয়ে নিচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের নৃশংসতার শিকার হওয়া ব্যক্তিদের স্মরণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। জাদুঘর কর্তৃপক্ষ ২০১২ সালে দ্বিতীয় কোনো ব্যক্তি হিসেবে ‘এলি উইসেল’ নামের এই পদক দেয় মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে। এর আগে উইসেল নামের এক ব্যক্তিকে এই পদক দেয়া হয়েছিল। তিনি নাৎসিদের নির্যাতন থেকে পালিয়ে প্রাণরক্ষা করেছিলেন। এর আগেও রোহিঙ্গা নিধনযজ্ঞের কারণে নিশ্চুপ থাকা মিয়ানমারের কার্যত ডি-ফ্যাক্টো (সরকার প্রধান) সু চির বিভিন্ন পদক প্রত্যাহার করা হয়েছিল। এর মধ্যে ‘ফ্রিডম অব দি সিটি অব অক্স...

স্বরচিত কবিতা(অংশ বিশেষ-০৩)

Image
            " সভ্য সভ্যতা সংবাদ" এম,তৌহিদুজ্জামান মারুফ আমি চাই যদি সুদীর্ঘ নিরবতায় মৌন পাহাড় হয় হৃদয়, যদি অশ্রু উদ্বায়ী হয়ে মেঘ হয়ে আসে যদি দীর্ঘশ্বাসে ভর করে দারুণ নিম্নচাপে তারা ঝড় হয়ে ভাসে তুমি তখন চুমুর বৃষ্টি হবে পোড়া সবুজে দেবে প্রাণের হাতছানি বৃষ্টি শেষে জোছনার প্রতিফলনে চকচক করে উঠবে চুমুর চিহ্নগুলি সারা গায় জানবে না কেউ জলের স্রোত রক্তকণার মত জীবন্ত চলাচলে মূর্ত করে তুলবে অনুভব গোপনে জানবে না কেউ কী কথা হলো প্লাস্টিডের আর বৃষ্টিজলের কথোপকথনে, সমুদ্র মন্থনে উঠে আসে সুপেয় শুদ্ধ জল মেঘের নামে তারই বিন্দুকণা দেখা দেয় উদ্ভিজ্জ নিষেকের ফলাফল, প্রাণ সঞ্চারণশীল হয়ে ওঠে কূজনে মাখা পৃথিবী, পাহাড়ের সবুজাভ হয়ে ওঠা যেখানে নিরবতা মুগ্ধকর, যেখানে মেঘের বাসর, চুমুর আসর, আদরের চাদর, চক্রাকার জলীয় ধারার ফিরে আসার মাঝেই নিহিত সবুজের ফিরে আসা তোমার ফিরে আসার মাঝেই বেঁচে থাকা জীবন যাপনের আশা স্বপ্নের মথ প্রজাপতি হয়ে মেলবে ডানা, ফিরে এসো দাবদাহ খরতাপে দশক দশক দাবানলে পোড়া সবুজ শুন্যতায়, পোড়া পাহাড়ের ত্বকের গভীরে চঞ্চল হয়ে উঠুক অপ্রকাশিত সবু...
Image
Once you have mastered time, you will understand how true it is that most people overestimate what they can accomplish in a year and underestimate what they can achieve in a decade!.......