স্বরচিত কবিতা(অংশ বিশেষ-০৩)

            "
সভ্য সভ্যতা সংবাদ"

এম,তৌহিদুজ্জামান মারুফ

আমি চাই যদি সুদীর্ঘ নিরবতায় মৌন পাহাড় হয় হৃদয়,
যদি অশ্রু উদ্বায়ী হয়ে মেঘ হয়ে আসে
যদি দীর্ঘশ্বাসে ভর করে দারুণ নিম্নচাপে তারা ঝড় হয়ে ভাসে
তুমি তখন চুমুর বৃষ্টি হবে
পোড়া সবুজে দেবে প্রাণের হাতছানি
বৃষ্টি শেষে জোছনার প্রতিফলনে চকচক করে উঠবে চুমুর চিহ্নগুলি সারা গায়
জানবে না কেউ জলের স্রোত রক্তকণার মত জীবন্ত চলাচলে মূর্ত করে তুলবে
অনুভব গোপনে জানবে না কেউ কী কথা হলো প্লাস্টিডের আর বৃষ্টিজলের কথোপকথনে,
সমুদ্র মন্থনে উঠে আসে সুপেয় শুদ্ধ জল মেঘের নামে
তারই বিন্দুকণা দেখা দেয় উদ্ভিজ্জ নিষেকের ফলাফল,
প্রাণ সঞ্চারণশীল হয়ে ওঠে কূজনে মাখা পৃথিবী,
পাহাড়ের সবুজাভ হয়ে ওঠা যেখানে নিরবতা মুগ্ধকর,
যেখানে মেঘের বাসর,
চুমুর আসর,
আদরের চাদর,
চক্রাকার জলীয় ধারার ফিরে আসার মাঝেই নিহিত সবুজের ফিরে আসা
তোমার ফিরে আসার মাঝেই বেঁচে থাকা জীবন যাপনের আশা
স্বপ্নের মথ প্রজাপতি হয়ে মেলবে ডানা,
ফিরে এসো দাবদাহ খরতাপে দশক দশক দাবানলে
পোড়া সবুজ শুন্যতায়,
পোড়া পাহাড়ের ত্বকের গভীরে
চঞ্চল হয়ে উঠুক অপ্রকাশিত সবুজ আবার,
আবার চাষবাসে গড়ে উঠুক সশব্দ সভ্যতা।
আমার ফেসবুক...........

Comments