Posts

Showing posts from February, 2018

স্বরচিত কবিতা (গ্রাম্য মায়ের স্বরল উক্তি)

Image
"মায়ের সাথে কথন" এম,তৌহিদুজ্জামান মারুফ বাজান তর মুখটা উহাই গেছেগা কতলা দিন জানি পেট ভইরা খাছনা অার দুইলা ভাত ল বাজান। অাম্মা যে কথা বলে একটা অামিতো যা মন চা খাই তোমার সামনে অাইলেই খালি খাওন। অ তোরে অার পাইলাম কই খাওয়াইতে মেট্রিক পাস কইরাইতো তুই বাইরেতে। অাইচ্ছা মানিক কছে দেহি হংলার হুতে কি তর থেইক্যা উপরে পড়ে অামরার বাড়িতে অাইলে খালি ইংরেজি মারে অাম্মা যে কি কও! অামি এর অনেক উপরে পড়ি কিন্তু তোমার সাথে কি ইংরেজি কইতে পারি! তা না কছ, টাউনের মাইনসের মতন ক কথা না অাম্মা, অামি তোমার সাথে তোমার ভাষায় কমু সুখ দু:খ ব্যথা। জন্মের পর যা তুমি শিখাইছো ইডাই অামার তিরাস মিডাইছে এমনে বলেই তোমার মানিকরে শিক্ষিত বানাইছো। বাজান তুই অামার অাল্লাহর ধন বাদ দে এহন অন্য কথা অমহে খাওন। আমার ফেসবুক........

"কমেডি ট্রাজেডি"

Image
টিচার ছাত্রকে প্রশ্ন করলো' . টিচার: এই আবুল বলতো জনক কয় প্রকার? . ( ছাত্র এত সোজা প্রশ্ন শুনে দাঁত কেলিয়ে ফটাফট দাড়িয়ে উত্তর দিল ) . ছাত্র: স্যার জনক হইলো ২প্রকার৷ . একটা হইলো 'জাতির জনক' আর আরেকটা হইলো . 'আশঙ্কাজনক'৷ . ( উত্তর শুনে টিচার রেগে গিয়ে ) . টিচার: তোর উত্তর হয় নাই৷আরও এক প্রকার জনক আছে৷ . আমি তোরে এখন বেত দিয়া পিটাইমু৷আর সেইটা হবে তর জন্য . 'বিপদজনক'৷ . ছাত্র: স্যার আপনেরটাও হয় নাই৷আরও এক প্রকার জনক আছে৷ . আমি এখন খিচ্চা দৌড় দিয়া পলামু৷ আর সেইটা হবে আমার জন্য . 'সুবিধাজনক'৷ . তখন পাশ থেকে আরেক ছাত্র উঠে বলল . স্যার: আরেক প্রকার জনক আছে৷ . আপনে যদি দৌড়াইয়া আবুইল্লারে না ধইরা আনতে পারেন, . তবে সেইটা হবে আপনার জন্য 'লজ্জাজনক'৷ . কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাই না? এম,তৌহিদুজ্জামান মারুফ

স্বরচিত কবিতা "অংশবিশেষ"

Image
"মিথ্যাবাদী আমি" এম,তৌহিদুজ্জামান মারুুফ আমি সত্যি বলতে চেয়েছিলাম কিন্তু তাকাতেই তোমার চোখে আমি মিথ্যেবাদী হয়ে গেলাম দেখেছি আমি লুকানো দুঃখ বুকে । বলতে পারিনি ভালো নেই আমি জানি কষ্ট পাবে, বাড়বে যন্ত্রণা তাই করেছি মিছেই সুখের পাগলামি নও তো তুমি আমার সেই জনা । বলতে চেয়েছি মনে করি রোজ বলেছি সময় পাইনি খুব ব্যস্ত ভীষণ ইচ্ছে করেই হয়না নেয়া খোঁজ এড়িয়ে গেছি তোমায় বুঝাইনি আপন । বলতে চেয়েছি এখনো কি বাসো ভালো বলেছি ভালো ই করেছো ,ভালো ই আছি চাইনি দেখতে তোমার মুখ আধার কালো তাইতো বলিনি তুমি ছাড়া মরেই গেছি । তোমার চোখে তাকাতেই মিথ্যাবাদী হলাম তুমি সুখী হও ,এই তোমায় কি চেয়েছিলাম । আজও.......... আমার ফেসবুক.......