স্বরচিত কবিতা "অংশবিশেষ"

"মিথ্যাবাদী আমি"

এম,তৌহিদুজ্জামান মারুুফ

আমি সত্যি বলতে চেয়েছিলাম
কিন্তু তাকাতেই তোমার চোখে
আমি মিথ্যেবাদী হয়ে গেলাম
দেখেছি আমি লুকানো দুঃখ বুকে ।
বলতে পারিনি ভালো নেই আমি
জানি কষ্ট পাবে, বাড়বে যন্ত্রণা
তাই করেছি মিছেই সুখের পাগলামি
নও তো তুমি আমার সেই জনা ।
বলতে চেয়েছি মনে করি রোজ
বলেছি সময় পাইনি খুব ব্যস্ত ভীষণ
ইচ্ছে করেই হয়না নেয়া খোঁজ
এড়িয়ে গেছি তোমায় বুঝাইনি আপন ।
বলতে চেয়েছি এখনো কি বাসো ভালো
বলেছি ভালো ই করেছো ,ভালো ই আছি
চাইনি দেখতে তোমার মুখ আধার কালো
তাইতো বলিনি তুমি ছাড়া মরেই গেছি ।
তোমার চোখে তাকাতেই মিথ্যাবাদী হলাম
তুমি সুখী হও ,এই তোমায় কি চেয়েছিলাম ।

Comments